জনভোগান্তি না বাড়িয়ে পরিবহন ধর্মঘটকারীদের আইনের আশ্রয় নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাশকতার ঘটনায় মামলা হবে—পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট আন্দোলন অহেতুক বলে জানান তিনি।
তাদের আইনি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু তারা তা করেনি— আশাকরি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।
পরিবহন শ্রমিকরা পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দিয়েছে-এসব ক্ষেত্রে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, এ সব ঘটনায় মামলা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: