আইনকে পাশ কাটিয়ে নৈতিকতার ভিত্তিতে রায় না দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার সুপ্রিমকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইর্য়াস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন যা বলবে সে অনুসারেই বিচারপতিদের রায় দিতে হবে বলেও এ সময় জানান প্রধান বিচারপতি।
তিনি আরো বলেন, রায়ের ক্ষেত্রে বিচারপতিরা সময় কম পেলে ত্রুটিপূর্ণ যে আইনের ব্যাখ্যা দেয় তা আইন পেশার আদর্শকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে।
এ সময় ব্যক্তিস্বার্থ না দেখে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে আইনজীবীদের প্রতি আহ্বানও জানান সুরেন্দ্র কুমার সিনহা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: