মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে শুধু অর্থনৈতিক উন্নতি করলেই হবে না পাশাপাশি পুষ্টির দিকেও নজর দিতে হবে বলে অভিমত বিশিষ্টজনদের।
আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে পোল্ট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে এই খাতের উন্নয়নে সরকারসহ উদ্যোক্তাদের এগিয়ে আসার তাগিদ দেন তারা।
বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবি মিলনায়তনে এক সেমিনারে উঠে আসে এসব কথা।
বর্তামানে বাংলাদেশের পোল্ট্রি খাত থেকে উৎপাদিত হচ্ছে ১১৯১ কোটি ডিম, ৬১ কোটি মেট্রিক টন মাংস। এ খাতে কাজ করছে প্রায় ৫০ থেকে ৬০ লাখ কর্মী এবং এ খাতে বিনিয়োগের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা।
রাজধানীর আইসিসিবি মিলনায়তনে বৃহস্পতিবার ১০ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের উঠে আসে এসব কথা।
দেশের আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ খাতটির আরো উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আইনুল হক ও ওয়ার্ল্ডস পোল্ট্রি সাইন্স অ্যাসোসিয়েশন সভাপতি শামসুল আরেফিন খালেদ।
এ খাতের উন্নয়নে সরকার যথেষ্ট আগ্রহী উল্লেখ করে বড় বড় উদ্যোগতাদের ছোট উদ্যোগতাদের সহযোগিতা করার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
পরে তিন দিন ব্যাপী এক মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।