জাতীয়

বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলসেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

 বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলসেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলসেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে একটি আলাদা রেলসেতু নির্মাণের লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বৃহস্পিবার সকালে রেল মন্ত্রণালয়ে অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ রফিকুল আলম ও জাপানি প্রতিষ্ঠানের পক্ষে রিওহেই ইশি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

"বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ" প্রকল্প অনুযায়ী বর্তমান বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডুয়েল গেজ ডাবল রেল লাইনের সংস্থানসহ ৪ দশমিক ৮০ কিলোমিটার রেলওয়ে সেতু নির্মাণ করা হবে।

একই সঙ্গে সেতুর উভয় পাশে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেলওয়ে লাইন নির্মাণ করা হবে।

এ প্রকল্পের নকশা, দরপত্র সেবা ও সুপারভিশন পরামর্শক হিসেবে কাজ করবে জাপানের প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসাল্টেন্টস্ গ্লোবাল করপোরেশন লিমিটেড। মোট ব্যয় হবে ৭৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, এ উদ্যোগের পাশাপাশি পদ্মাসেতুতে রেলসেতু এবং কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজও সরকার দ্রুত শুরু করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ