শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সোনামনি যারা খেলাধুলায় অংশ নিয়েছে, তাদের অভিনন্দন জানাই— আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো ও সুস্থ থাকো এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, সামনে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করে দেয়া হবে।
টুর্নামেন্টের ফাইনালে রাজশাহীর চারঘাটার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লালমনিরহাট পাটগ্রামের তেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্টেডিয়ামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।