জাতীয়

মগবাজার ফ্লাইওভারে প্রিজনভ্যান উল্টে আহত ২

প্রিজনভ্যান
প্রিজনভ্যান

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের তেজগাঁও অংশে আসামিদের নিয়ে যাওয়ার সময় একটি প্রিজনভ্যান ২৪ জন আসামিসহ উল্টে গেছে। এ দুর্ঘটনায় চালক ও পুলিশ কনস্টেবল আহত হন।

শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে আসামিদের কেউ তেমন আহত হননি— তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিজন ভ্যানের চালক কামাল হোসেন বলেন, ঢাল দিয়ে নামার সময় হঠাৎ গাড়িটি ঝাঁকি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পর কিছু সময় ফ্লাইওভারের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসামিসহ প্রিজনভ্যান উল্টে যাওয়ার ঘটনাটি ষড়যন্ত্রমূলক কিনা, সে বিষয় খতিয়ে দেখা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ