ছাত্র রাজনীতির সঠিক পথ পরিচালনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘কিছু ক্ষেত্রে অছাত্র রাজনীতির নেতৃত্ব দেয়, নিয়ন্ত্রণ করে এরফলে ছাত্ররাজনীর প্রতি সাধারণ মানুষের এবং শিক্ষার্থীদের সমর্থন, সম্মান ও আস্থা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এটি দেশ ও জাতির জন্য শুভ হতে পারে না। তাই এ অবস্থা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি পরিচালিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশ ও জাতির উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আর ছাত্র-রাজনীতির মাধ্যমেই একটি দেশের নেতৃত্ব তৈরি হবে।
এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: