জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদে মেয়েরা জড়িয়ে পড়ায় উদ্বেগ, প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস ও জঙ্গিবাদের মেয়েরা জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেকে জঙ্গিবাদে জড়িয়ে মানুষ হত্যা করে কেউই বেহেস্তে যেতে পারবে না।

শনিবার রাজধানীতে মহিলা আওয়ামী লীগের সম্মলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজেদের সন্তানরা যেন বিপথে না যায় সেজন্য ‘মা’দের আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে।

শুধু শাসন নয় সন্তানদের আদরের মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদের নেতিবাচক দিক তুলে ধরারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শনিবার রাজধানীতে জাতীয় সম্মেলনের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী দেশের অগ্রগতিতে রাজনীতি থেকে শুরু করে সবক্ষেত্রে নারীর ভূমিকা তুলে ধরেন।

ক্ষমতায় থাকাকালে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপি ও জামাত একাত্তরের হানাদার বাহিনীর মতো নির্যাতন চালায় বলে মন্তব্য করেন তিনি।

এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহতার চিত্র তুলে ধরে এ ধরণের বিপথে যেন নারীরা না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সন্তানরা যেন মাদক ও জঙ্গিবাদের পথ থেকে দূরে থাকে সেজন্য বাবা-মার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ