জাতীয়

অর্থমন্ত্রীর সমালোচনায় শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ক্ষুদ্রঋণের বিষয়ে ড. ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী এমন একজনের প্রশংসা করলেন যার কারণে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক বলেও জানান তিনি।

আমেরিকা এটি নিয়ে হুঁমকি দিলেও অর্থমন্ত্রী ড. ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। রাজধানীতে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

২ মার্চ রাজধানীর এক অনুষ্ঠানে ক্ষুদ্রঋণের কারণে দেশে দারিদ্রের হার কমেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এজন্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের অবদান রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীতে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে, অর্থমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য যদি দারিদ্র বিমোচন হতো তাহলে বর্তমান সরকারের আমলে দারিদ্রের হার ২২ ভাগে আসতো না।

ক্ষুদ্রঋণে দারিদ্র লালন-পালন হয় উল্লেখ করে তিনি আরো বলেন, এতে সম্পদশালী হয় ক্ষুদ্রঋণ ব্যবসায়ীরাই।

আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন কর্মসূচিতেই দেশে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ব্যবসা করতে নয় জনগণের ভাগ্য গড়তেই বর্তমান সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ