জাতীয়

তিস্তা চুক্তি স্বাক্ষরে ভারত প্রতিশ্রুতি থেকে সরবে না, আশাবাদ পানিসম্পদমন্ত্রীর

আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

তিস্তা চুক্তি স্বাক্ষরে ভারত তার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত মিট দা রিপোর্টাস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির পাশাপাশি গঙ্গা ব্যারেজ নিয়েও আলাপ-আলোচনা হবে বলেও জানান মন্ত্রী।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার তিস্তাচুক্তি নিয়ে অনেক দূরে এগিয়ে গলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাধার মুখে তা আটকে যায়। এরপর ২০১৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে সফরে এসেছিলেন মমতা বন্দোপাধ্যায়। আশা করা হলেও ওই সফরেও মমতার বাধার কারণেই আলোর মুখ দেখেনি এ চুক্তিটি।

ঢাকা রির্পোটার্স ইউনটিতে 'মিট দা রিপোটার্স' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যেহেতু ভারতের গত মেয়াদের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বর্তমান প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে আগ্রহী তাই এ চুক্তি নিয়ে আশাবাদ ছাড়া যায় না।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির পাশাপাশি গঙ্গাব্যারেজ নিয়েও আলোচনা হবে বলে জানান পানিসম্পদমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ