আগামী নির্বাচনে অংশ না নিলে একটি বড় দল হিসেবে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে নওগাঁর নওজোয়ান মাঠে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
বিএনপি এখন যাই বলুক না কেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিবে বলেও এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: