জাতীয়

দেশকে সংগঠিত করেছিলেন বঙ্গবন্ধু- অস্বীকার বিএনপির: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিজের দল ও দেশকে সংগঠিত করেছিলেন বঙ্গবন্ধু— বিএনপি এ সত্যেটিকে অস্বীকার করতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

পরে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইতিহাসকে স্বীকার না করে জবরদখল করতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তার পক্ষ থেকে মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রীপরিষদ সদস্যরা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এরপর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ