জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ প্রতিহত করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা সরকারি মাদ্রাসা মাঠে আয়োজিত সবামেশে তিনি এ কথা বলেন।
শান্তির ধর্ম ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূল না হলেও অধিকাংশই নিয়ন্ত্রিত হয়েছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এরই প্রধানমন্ত্রী বিশ্বদরবারে প্রশংসিতও হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: