গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যারা কখনোই দেশের উন্নয়ন করতে পারেনি এই উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না- বলে মন্তব্য প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গেই অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জঙ্গিবাদ দমনে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতাও চান শেখ হাসিনা।
বিকলে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যরা।
সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরে- উন্নয়ন ও গণতন্ত্রের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যারা কখনোই দেশের উন্নয়ন করতে পারিনি-তারাই দেশের চলমান উন্নয়নে বাধা দেয়ার চেষ্টা করছে।
জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয় এটি আর্ন্তজাতিক সমস্যা উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
দারিদ্র হ্রাসে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কার্যক্রম আদৌ কাজে আসছে কি-না এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিবর্তে এলপি গ্যাসের নানা সুবিধার বিষয়ও তুলে ধরেন