জাতীয়

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রধান হলে নির্বাচন প্রভাবিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তত্ত্ববধানে থাকলে আগামী নির্বাচনে ইসি সবচেয়ে বেশি সহযোগিতা পাবে। হেরে গেলেও জনমতকে তিনি প্রভাবিত করবেন না। আওয়ামী লীগকে ঠেকাতে যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঐক্য করেছে তা তাদের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

ছাত্রনেতাদের তোষণ না করে আত্মমর্যাদা নিয়ে চলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা পাবে।

সাম্প্রদায়িক উগ্রবাদ এখনো নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদের সঙ্গে রাজনৈতিক দলের সখ্যতা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে।

সাম্প্রদায়িক অপশক্তি আর মাদক থেকে দূরে থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ