জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা— জঙ্গি দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে, তথ্য আদানপ্রদানের মাধ্যমে যেকোনো অপরাধ দমনে অন্যান্য দেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার রাজধানীর একটি হোটেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আন্তঃদেশীয় সহযোগিতা বাড়াতে বিশ্বের ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে শুরু হওয়া চিফস অব পুলিশ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইন্টারপোলের সদস্য ১৯০টি দেশেই জঙ্গি রয়েছে তাই জঙ্গিবাদ দমনে তথ্য আদান-প্রদানসহ একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সব দেশের সহযোগিতায় বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করা হবে।
জঙ্গি ও সন্ত্রাস দমনে ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে শুরু হওয়া চিফস অব পুলিশ সম্মেলন এসব কথা বলেন তারা।
এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। তিন দিন ব্যাপী এ সম্মেলনে ১৪টি কর্ম অধিবেশনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মানব পাচার, মাদক, অস্ত্র চোরাচালান ইত্যাদি বিষয়ে আলোচন হবে। সম্মেলনে মোট ৫৮ জন বিদেশি উপস্থিত রয়েছেন।
সকালে সম্মেলনের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।
তথ্য আদানপ্রদানের মাধ্যমে যেকোনো অপরাধ দমনে অন্যান্য দেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানান তিনি।
এরপর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও ইন্টারপোলের মহাসচিব জুরগান স্টোক।
আইজিপি বলেন, জঙ্গি দমনে পুলিশের দক্ষতা বাড়াতে বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।
ইন্টারপোলের মহাসচিব জুরগান স্টোক বলেন, জঙ্গিবাদ বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়েছে, জঙ্গিবাদ-সন্ত্রাস ঠেকাতে সব দেশেরই উচিত হবে এক সঙ্গে কাজ করা।
এই সম্মেলন চলবে ১৪ তারিখ পর্যন্ত। জানা গেছে, সম্মেলনের বাইরেও কয়েকটি দেশের সঙ্গে আলাদা বৈঠক করবে বাংলাদেশ। স্বাক্ষর হতে পারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক।