জাতীয়

বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭ অনুমোদন মন্ত্রিসভায়

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৭২ সালের শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। আগের আইনে বাংলাদেশে ২৫০টি কলকারাখানা জাতীয়করণ করা হলেও বর্তমানে এর সংখ্যা ১৯০টি।

তিনি আরো বলেন, জাতীয়করণের তালিকা থেকে পেট্রোবাংলাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ওজনে কম ও কারসাজি করলে জেল জরিমানার বিধান রেখে স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইন-২০১৭'র খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন আইন-২০১৭'র খসড়ায়ও অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে, সভার শুরুতে সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস ও আইনমন্ত্রী আনিসুল হকের ভাই প্রকৌশলী বিশেষজ্ঞ আরিফুল হকের মৃত্যুতে দুটি শোক প্রস্তাবগ্রহণ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ