ফারাক্কা ও গাজলডোবা বাঁধ অবিলম্বে ভেঙে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
তিনি দাবি করেন এ বাঁধগুলোর কারণে দেশের অনেক ক্ষতি হচ্ছে।
তাই ভারত ও বাংলাদেশকে মিলে গঙ্গা ও তিস্তা অববাহিকায় পরিবেশ-বান্ধব, পানি ও অববাহিকা ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলেন নেতারা।
একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে জাতিসংঘ পানি প্রবাহ আইন অনুসমর্থন ও তার ভিত্তিতে আন্তঃনদী পানি ব্যবহার চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: