জাতীয়

গুনারত্নের বক্তব্য পুলিশ সমর্থন করে না: শহীদুল হক

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

গুলশানের হলি আর্টিজানের হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস নিয়ে সন্ত্রাস বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান (আইসিপিভিটি) আরের পরিচালক রোহান গুনারত্নের দেয়া বক্তব্য পুলিশ সমর্থন করে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

সোমবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে শহীদুল হক বলেন, এ বিষয়ে গুনারত্নের দেয়া বক্তব্য একান্তই তার নিজস্ব।

তিনি আরো বলেন, এ পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের কেউ কখনো বলেননি তারা আইএসের সদস্য। এমনকি তাদের পরিবারের কেউই এমন কথা বলেননি। তদন্তের কাজটা যেহেতু পুলিশ করছে, পুলিশ জানে, হামলা চালিয়েছে কে।

বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের যৌথভাবে আয়োজন করা এ সম্মেলনের প্রথমদিন রোববার আইসিপিভিটিআরের পরিচালক রোহান গুনারত্নে বলেন, হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল— তারা জেএমবি নয় বরং আইএস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ