জাতীয়

দ্বিতীয় দিনেও গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সড়ক অবরোধ

গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সড়ক অবরোধ
গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সড়ক অবরোধ

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ছাত্রীরা। গতকাল সোমবারও একই দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে ছাত্রীরা অবস্থান নেন। তাদের অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই তারা এ অবরোধ কর্মসূচি পালন করবেন বলে গতকাল ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষার্থীদের দাবি, বেশকিছুদিন ধরেই ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন।

এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।

পরে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

তবে স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ