জাতীয়

আইএসের অস্তিত্ব নেই, তবে জঙ্গি নির্মূলে সতর্ক থাকতে হবে: শাহরিয়ার

শাহরিয়ার আলম
শাহরিয়ার আলম

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই— তবে জঙ্গিবাদ নির্মূলে সর্বদা সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে কনফারেন্সের সমাপনীতে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সন্ত্রাস দমনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।

জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 'যৌথ ঘোষণা' স্বাক্ষরের মধ্যে দিয়ে শেষ হয়েছে পুলিশ প্রধানদের তিন দিনব্যাপী কনফারেন্স।

সকালে রাজধানীর সোনারগাও হোটেলে কনফারেন্সের সমাপনীতে বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শহীদুল হক বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্ব ব্যাপী অপরাধের ধরণ চিহ্নতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সম্মেলনে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদান ও এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ