জাতীয়

টিআইবির প্রতিবেদন সত্য নয়: প্রবাসীমন্ত্রী

নূরুল ইসলাম বিএসসি
নূরুল ইসলাম বিএসসি

বিদেশ যেতে ৯০ শতাংশ শ্রমিক দুর্নীতির শিকার হন- ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র এমন প্রতিবেদন সত্য নয় বলে উল্লেখ করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

ওই প্রতিবেদন ষড়যন্ত্রমূলক বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের কোনো সিন্ডিকেট নেই।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ে রিপোর্টারদের ফোরাম "রিপোর্টার ফর বাংলাদেশি মাইগ্রেন্ট"র সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সম্প্রতি জনশক্তি রপ্তানিতে দুর্নীতির বিষয় উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা অসত্য ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন মন্ত্রী।

তবে প্রতিবেদন বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন সচিব শামসুন্নাহার।

এদিকে, মালয়েশিয়ায় জি টু জি প্লাস পদ্ধতিতে কর্মী পাঠানো নিয়ে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে সিন্ডিকেট রয়েছে বলে যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে উঠেছে তাও ভিত্তিহীন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কোনও সিন্ডিকেট হয়নি। সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ম শর্ত মেনেই কর্মী পাঠাচ্ছে।

এছাড়া গত ১০ মার্চ ৯৮জন কর্মী পাঠানোর মধ্যদিয়ে মালয়েশিয়ায় জি টু জি পদ্ধতিতে জনশক্তি রপ্তানি শুরু করেছে সরকার।

দ্বিতীয় দফায় শিগগিরই কর্মী পাঠানো হবে বলে জানান মন্ত্রী। অন্যদিকে বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারও শিগগিরই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ