প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পানি সম্পদের পরিস্থিতি নিরুপণ সম্পর্কিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা চুক্তি সম্পাদনে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখবে বলেও এ সময় আশা প্রকাশ করেন মন্ত্রী।
আনিসুল ইসলাম বলেন, সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত আরো ৮টি নদী নিয়ে চুক্তির পাশাপাশি দু'দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হতে পারে।
আলোচনার মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান মতৈক্যে পৌঁছতে পারলে এ অঞ্চলের পানি সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ।
আগামী ৭ এপ্রিল ৩ দিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: