প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নোব্রেগা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বকুল কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
ব্রাজিলের রাষ্ট্রদূত এদেশের জনগণের ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে থাকার স্মৃতি চিরদিন মনে থাকবে।
এ সময় ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছে।
পরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: