ভারতের সঙ্গে সব সমঝোতা স্বাক্ষর ও চুক্তি বাংলাদেশের স্বার্থে প্রকাশ্যে করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ছাফরাশিরহাট দক্ষিণ অমরপুর কামরুন নাহার শিউলী প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি করেছেন, তিস্তার পানি চুক্তিও তিনিই করবেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দলটি আন্দোলনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে হটানোর চেষ্টা করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: