ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের মাধ্যমে দেশের নিজস্ব চাহিদা মেটাতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার এসএমই ফাউন্ডেশনের আয়োজিত জাতীয় এসএমই মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমু বলেন, ক্ষদ্র ও মাঝারি শিল্পের পণ্য রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে অবদান রাখতে হবে আর দেশে যে সব এলাকায় যে সব পণ্য ভালো হয়, সে অনুযায়ী শিল্প নগরী গড়ে তোলা হবে।
দেশকে সাবলম্বী করে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনো বিকল্প নেই— তাই ক্ষুদ্র ব্যবসায় আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: