সীতাকুণ্ডের অভিযান সফল—এ কথা উল্লেখ করে নিহত জঙ্গিদের পরিচয় পরে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীতে এ কথা বলেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গী অভিযান সফল হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুরে সচিবালেয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আবারো বলেন, দেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। এটাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও অভিহিত করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নারীসহ ৪ জঙ্গি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিহতরা নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সদস্য। পুলিশের এ সোয়াত অভিযানে দুই সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর ৪ সদস্য আহত হয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: