জাতীয়

আবারো মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টায় জঙ্গিরা: আইজিপি

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

দেশে আবারো জঙ্গিরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ায় জঙ্গিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে— উল্লেখ করে একেএম শহীদুল হক বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে জঙ্গিরা প্রায় কোণঠাসা হয়ে পড়েছে। গত কয়েকদিনের জঙ্গি বিরোধী অভিযানের ফলেই চট্টগ্রামে ২টি আস্তানা খুঁজে পাওয়া গেছে।

তিনি আরো বলেন, জঙ্গিরা কোনোভাবেই যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য কঠোর অভিযান চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা হয়েছিল বলে জানান পুলিশের এ মহাপরিদর্শক। এছাড়াও প্রিজন ভ্যানের নিরাপত্তা ও শীর্ষ জঙ্গিদের বিচার দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ