গ্যাসের ওপর থেকে ৪০% সম্পুরক শুল্ক তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্পুরক শুল্ক না দিলে গ্যাসের দাম আবারো বাড়ানোর প্রয়োজন হতে পারে— এ আশংকা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে আন্তঃসীমান্ত জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ভারত থেকে আমরা এখন প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। পাইপ লাইনে রয়েছে আরো ৬০ মেগাওয়াট আর এর সঙ্গে আরো প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রধানমন্ত্রীর আসছে নয়াদিল্লি সফরে অগ্রগতি হবে।
এদিকে, গভীর সমুদ্রে বাংলাদেশের সীমানার কাছেই যেহেতু মিয়ানমার গ্যাসের সন্ধান পেয়েছে, তাই সেখান থেকে গ্যাস আমদানির বিষয়ে উদ্যোগী হতে সরকারকে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।