আশকোনায় র্যাবের সদরদপ্তরের অস্থায়ী ব্যারাকে আত্মঘাতি জঙ্গি হামলার পর দেশে বিভিন্ন বিমানবন্দর, নৌবন্দর ও কারাগারে নিরাপত্তামূলক সতর্কাবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় প্রস্তাবিত র্যাবের সদরদপ্তরের অস্থায়ী ব্যারাকে এক সন্দেহভাজন জঙ্গি যুবক হামলা চালালে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়।
এরইমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়াও কারাগারে নিরাপত্তা যোরদারের কথা জানিয়েছেন আইনজি প্রিজন বলেন, হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, নিরাপত্তা জোরদার করা হয়েছে সদরঘাট নৌ-বন্দরের পাশাপাশি দেশের সব নৌ-বন্দরে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: