জঙ্গি হামলার মতো ঘটনা আগামী নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে যক্ষ্মা সম্মেলনের অধিবেশনের বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র থেকে এ ধরনের হামলা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করতে র্যা ব-পুলিশের উপর হামলা চালানো হচ্ছে।
এর আগে শুক্রবার আশকোনায় র্যা বের ব্যারাকে আত্মঘাতী হামলার পর জঙ্গি তৎপরতার জন্য বিএনপিকে দায়ী করেন ওবায়দুল কাদের। জঙ্গি দমনে দলমত নির্বাশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: