জাতীয়

তাঁতশিল্পকে আরো আধুনিক বহুমুখীকরণ করা হবে: শেখ হাসিনা

 শেখ হাসিনা
শেখ হাসিনা

তাঁতশিল্পকে আরও আধুনিক ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই শিল্পের প্রসারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই তার সরকার নেবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মসলিনের ওপর চার ইঞ্চি জরির কাজ করতে পুরোটা দিন লেগে যায়।... এই যে তারা মনযোগ দিয়ে একটি বস্ত্র তৈরী করছেন এটাও তো একটি অত্যন্ত উন্নতমানের শিল্প। কাজেই এটাকে আরো বেশি সহযোগিতা করার জন্য আমাদের সরকার সব সময় প্রস্তুত এবং আমরা তা করে যাব।’

তিনি বলেন, ‘এই শিল্প যেন আরো উন্নত হয়, সম্প্রসারিত হয়, সেদিকেই আমরা নজর দিচ্ছি।’

বর্তমান সরকার তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্পে ব্যাপক অবদান রাখছে –এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমিতে তাঁতপল্লী গোড়ে তোলা ছাড়াও করা হবে বেনারসিপল্লী।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটউটে বাংলাদেশ তাঁত লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এই বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে বাংলাদেশ তাঁত লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তাঁতী শিল্পের বাজার সম্প্রসারণে সরকার সব ধরনের সহায়তা দেবে।

তিনি বলেন, এ শিল্প যেন উন্মুক্ত ও সম্প্রসারিত হয় সেদিকেও নজর দিচ্ছে সরকার।

তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মাদারীপুর ও শরীয়তপুরে তাঁতপল্লী গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার তাঁত ও ক্ষুদ্র-কুটির শিল্পে ব্যাপক অবদান রাখছে।

এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচন করা হবে—এ কথা উল্লেখ করে অনুষ্ঠানে সংগঠনের নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নেতা হয়ে বসে থাকলে চলবে না, প্রত্যেক সংগঠনের নেতাকে ওই সংগঠনের মানুষের জন্য কাজ করতে হবে।

পাশাপাশি তাঁত শিল্পসহ বাংলাদেশের ঐতিহ্যের ধারক সব শিল্পের বিকাশে তাঁতী লীগকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাজ করেছে -এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সহ সহযোগী সংগঠনকে নিজেদের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ