জাতীয়

শহীদ মিনারে মিজারুলের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

মিজারুলের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
মিজারুলের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসকে আজ (সোমবার) শেষ বারের মতো শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন। মঙ্গলবার বনানী কবরস্থানে বাবা-মার কবরের ওপর সমাহিত করা হবে মিজারুল কায়েসকে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মিজারুল কায়েসের প্রতি শ্রদ্ধা জানানতে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও।

একজন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ছাড়াও মিজারুল কায়েসের সখ্যতা ছিলো সাংস্কৃতিক অঙ্গনেও। তার চিন্তা চেতনা ও মননে মিশে ছিলো দেশের শিল্প সাহিত্যের উন্নতি আর এসবের জন্য কিছু করার অদম্য তাড়না।

মিজারুল কায়েস চলে গেছেন তবে তার কর্মের জন্য সারা জীবন গর্ববোধ হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।

গত ১১ মার্চ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস। মৃত্যুর আগে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও মিজারুল কায়েস পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন। তিনি যুক্তরাজ্য, মালদ্বীপে হাইকমিশনার ও রাশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ছিলেন মিজারুল কায়েস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ