মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষক - অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুর গালর্স অ্যান্ড কলেজে 'সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় দেশে না থাকলেও দেশের বাইরে থেকে মুক্তিযোদ্ধারদের উদ্ধুদ্ধ করেছেন বলেও জানান মন্ত্রী।
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এসময় পুরস্কার তুলে দেন তিনি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে "মুক্তিযুদ্ধের গৌরবকথা শোন" শীর্ষক জাতীয় কর্মসূচি শুরু করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম সফিউল্লাহ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: