জাতীয়

জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের প্রতি নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

 শেখ হাসিনা
শেখ হাসিনা

জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের প্রতি নজরদারি বাড়াতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ইউজিসির স্বর্ণপদক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোনো শিক্ষার্থী যেন জঙ্গিবাদের পথে না যায় সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কেউ যেন বিপথে না যায় সেদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। একইসঙ্গে মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, ব্যক্তিচিন্তা বাদ দিয়ে শিক্ষাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২০০৫ সাল থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকপর্যায়ে মেধাস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে চতুর্থবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে এবার ২০১৩ ও ২০১৪ সালের ২৩৩ জন মেধাবি শিক্ষার্থীর মাঝে স্বর্নপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বিশ্ব প্রতিযোগিতায় এখানে টিকে থাকতে হলে বিজ্ঞানের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই তার সরকার শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে কারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছে? জানান, এদেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। কোনো শিক্ষার্থী যেন বিপথে না যায় সেজন্য শিক্ষকদের নজরদারি বাড়ানোর কথা বলেন ।

মুক্তিযুদ্ধের চেতনা-ইতিহাস ধারণ করে বিজয়ী জাতির সন্তান হিসেবে প্রতিটি শিক্ষার্থী তাদের চরিত্রগঠন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ