জাতীয়

রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ
সড়ক অবরোধ

কারখানা বন্ধের ঘোষণায় রাজধানীর রামপুরায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় রামপুরা টিভি সেন্টারের সামনে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই পোশাক কারখানার কর্মীরা সড়ক অবরোধ করে।

বিনা নোটিশে কারাখানা বন্ধ এবং তাদের বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকরা এ আন্দোলনে যেতে বাধ্য হয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে, সকাল থেকে লিরিক গার্মেন্ট শ্রমিকরা বিটিভি ভবনের সামনের দুই দিকের সড়ক আটকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী শ্রমিকও রয়েছেন।

এরইমধ্যে সড়ক অবরোধের কারণে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় মৌচাক-মালিবাগ-রামপুরা-বনশ্রী-হাতিরঝিলসহ মালিবাগ রামপুরা হয়ে বাড্ডা প্রগতি সরণি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ