জাতীয়

বড় ধরনের হামলার ক্ষমতা জঙ্গিদের নেই: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

এ মুহূর্তে বড় কোনো ধরনের হামলা করার ক্ষমতা জঙ্গিদের নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি আরো জানান, জঙ্গিবাদ আন্তর্জাতিক সমস্যা হলেও বাংলাদেশে এর পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে।

মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরকে ঘিরে কোনো ধরনের বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই তবে প্রয়োজন অনুযায়ী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধানমন্ডি থানার জন্য নতুন ভবন তৈরি হবে— এ কারণে অস্থায়ী ভবনে থানা স্থানান্তর করা হয়েছে। ভাড়া করা এ ভবনে থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

ভবনটি ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি দমনে কার্যকর ভূমিকা রাখছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। জঙ্গিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছেন তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একের পর এক সফল অভিযানের ফলে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে।

মুফতি হান্নানের রায়কে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতা করতে দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

ডিপ্লোমেটিক জোন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন নেই বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, হামলার সম্ভাবনার মাত্রার ওপর নির্ভর করেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জঙ্গি দমনে জনসাধারণকে বরাবরের মতোই এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ