যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই বিএনপি-জামাত দেশে জঙ্গি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শনিবার জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে বধ্যভূমিতে ১৪ দল আয়োজিত এক অনুষ্ঠানে নাসিম বলেন, কোনো অপশক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের গণজয়ের মধ্যদিয়ে বিএনপিকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান মোহাম্মাদ নাসিম। গণহত্যার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: