আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে ২৫ মার্চের স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
শনিবার জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশ তাদের জীবন উৎসর্গ করে এই দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখবে। দেশের জনগণের নিরাপত্তা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে আইন-শৃঙ্খলাবাহিনী।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের পুনরাবৃত্তি যেন পৃথিবীর আর কোথাও না ঘটে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২৫ মার্চ আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: