সিলেটের জঙ্গি আস্তানায় শীর্ষ কোনো জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার রাজধানীর রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের ফুল দেয়া শেষে তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীর চৌকস দলের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অভিযানে দুই পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছে। যতোই দায় স্বীকারের নাটক করা হোক না কেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
জঙ্গিরা নিয়ন্ত্রণে রয়েছে— তাদের নির্মূল করা সম্ভব হয়নি তাই সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: