অভ্যন্তরীণ কলহ ও কোন্দল করে দলের অনিবার্য বিজয় যারা নস্যাত করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নাম করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, প্রক্যাশ্যে লড়াই করলে কষ্ট লাগে। নিয়ম মেনে সংগঠন করতে হবে।
তিনি আরো বলেন, এখন থেকে নির্বাচনে কেউ বিদ্রোহী হলে বহিস্কার করা হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না।
কোনো পকেট কমিটি না হয় সেদিক বিবেচনায় রেখে কমিটি করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, দীর্ঘ প্রায় ১৪ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: