জাতীয়

বনানীতে র‌্যাবের গোয়েন্দা প্রধানের দাফন সম্পন্ন

আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন
আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন।

শুত্রবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় মসজিদে আজাদের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তিন বাহিনীর প্রধানগন অংশ নেন। সেনাবাহিনীর কর্মকর্তারাও অংশ নেন।

এরপর আবুল কালাম আজাদের কর্মস্থল র‌্যাব সদরদপ্তরে গার্ড অব অনার প্রদান করা হয় ও দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজাদের মৃত্যুতে শোকাহত তার স্বজনেরা।

পরে বনানীর সামরিক কবরস্থানে আজাদকে দাফন করা হয়।

এর আগে সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, বোমার স্প্লিন্টার কর্নেল আজাদের বাম চোখ দিয়ে ঢুকে মস্তিকে আঘাত করে। তার শরীরে আর তেমন গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই।

গত ২৫ মার্চ সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাত ১২টার পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ