ঢাকায় শনিবার শুরু হচ্ছে ইন্টার পারলামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। এরইমধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে আয়োজকরা।
স্পিকার সংসদ সদস্যসহ ১৩১টি দেশের মোট ১ হাজার ৩৫৫ জন প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী।
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, জঙ্গিবাদ মোকাবেলা এবং বৈষম্যহীন সমাজ গঠন আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।
ইতিহাসের প্রথমবারেমত ঢাকায় শুরু হচ্ছে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সংগঠন (আইপিইউ) এর সম্মেলন। এবারের সম্মেলনের মুল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, রিড্রেসিং ইনইকুয়ালিটিস, ডেলিভারিং অন ডিগনিটি আ্যান্ড ওয়েল বিং ফর অর। এ নিয়ে এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে আয়োজকরা।
এ নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন দেশ থেকে ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, ৬৮৭ জন সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছে এ সম্মেলনে।
তবে এইচএসসি পরীক্ষার যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ২ এবং ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত কোনো ভিআইপি রাস্তায় বের হবেন না হলেও জানান আয়োজকরা।