ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন নিয়ে কোনো রকম ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ'র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও সংসদ ভবনের আশপাশের সমস্ত এলাকা আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।
এছাড়াও পুরো নগরীজুড়ে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া আগামী ৫ এপ্রিল পর্যন্ত সম্মেলন চলাকালে বিদেশি অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া নগরবাসীকে গাড়ি বের না করার অনুরোধ জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: