জাতীয়

সেনা প্রধানের সঙ্গে জেনারেল বিপিন রাওয়াতের সাক্ষাৎ

আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে বিপিন রাওয়াতের সাক্ষাৎ
আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে বিপিন রাওয়াতের সাক্ষাৎ

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

শনিবার সকালে সেনা সদরদপ্তরে সৌজন্য সাক্ষাতের সময় পাস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

এর আগে সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের সেনাপ্রধান। সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব আনার প্রদান করেন তাকে।

পরে গোবিন্দগঞ্জের কাঁটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধে স্মৃতিসৌধ পরিদর্শন করেন বিপিন রাওয়াত। তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকা আসেন জেনারেল বিপিন রাওয়াত। সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ছাড়বেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ