জাতীয়

প্রতিবন্ধীদের চাকরির সুযোগ করে দেয়ার নির্দেশ

শেখ হাসিনা
শেখ হাসিনা

বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ করে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’— এ শ্লোগান নিয়ে দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে।

নতুন স্থাপনা তৈরির সময় অটিজম বৈশিষ্টসম্পন্নদের জন্য বিশেষ র্যা ম্প নির্মাণ করার নির্দেশও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বস্তরের মানুষ যেন সর্বোচ্চ সেবা পায় সেটি নিশ্চিতে তার সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের যেন সহানুভূতির সঙ্গে দেখে, ছেলেমেয়েদের এমন মানসিকায় গড়ে তুলতে হবে।

প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য সাড়ে ৪১ কোটি টাকা নিয়ে গঠিত ট্রাস্টে সহায়তার করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং অটিজম উত্তরণে বিশেষ অবদান রাখা ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। পরে অটিজম বৈশিষ্টসম্পন্ন শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ