জাতীয়

শেষ হলো আইপিউয়ের দ্বিতীয় দিনের অধিবেশন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিউ)
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিউ)

শিশু অধিকার রক্ষার পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিউ) দ্বিতীয় দিনের অধিবেশন।

জেনারেল ডিবেট অ্যান্ড অ্যাসেম্বেলি পর্বে মূল বক্তার বক্তৃতায় ভারতের মানবাধিকারকর্মী ও নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী বলেন, উন্নয়ন টেকসই করতে শিশুদের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আর এ উদ্যোগ রাজনীতিবিদরাই নিতে পারেন। অন্যদিকে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অভ্যন্তরীন বিষয়ে অন্যদেশের হস্তক্ষেপ বন্ধের দাবি উঠেছে আরেকটি অধিবেশনে।

এ আলোচনার মধ্য থেকেই সরকারের পাশাপাশি জনগনের প্রতিনিধিরা কীভাবে সমতা অর্জনে বৈষম্য নিরসনে কাজ করতে পারেন সে দিকনির্দেশনা উঠে আসবে বলে মনে করছেন আইপিইউ চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী।

সম্মেলনের ২য় দিনে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, তরুণ সংসদ সদস্যদের ফোরামের আলোচনা, অসমতা-বৈষম্য দূর করে অর্থনৈতিক উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নসহ মোট ছয়টি গুরুত্বপূর্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের আলোচনায় জেনারেল ডিবেট অ্যান্ড অ্যাসেম্বেলি পর্বে মূল বক্তা ছিলেন ভারতের মানবাধিকারকর্মী ও নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী।

তিনি বলেন, গোটা বিশ্বে ২৩ কোটি শিশু সংঘাতপূর্ন এলাকায় বসবাস করে। এই শিশুদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত। সম্প্রতি সন্ত্রাস-জঙ্গিবাদে শিশু ও তরুনদের সম্পৃক্ততার উদাহরণ টেনে বলেন, যৌথভাবেই আগামী প্রজন্ম এ শিশুদের রক্ষা করতে হবে— না হলে উন্নয়ন টেকসই হবে না।

বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা অধিবেশনে একটি দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা না করার পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য একটি দেশ আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে সে দেশে সন্ত্রাসের সৃষ্টি হয়। সেখানে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের উদাহরন উল্লেখ করা হয়।

তাই বিশ্ব শান্তি নিরাপত্তায় উন্নত দেশগুলোর জোট যে খসড়াপত্র তৈরী করেছে তা সংশোধনের দাবি উঠেছে ওই অধিবেশনে।

এছাড়াও আলোচনা হয়, বিশ্বব্যাপী বৈষম্য অসমতা কমিয়ে এনে অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কীভাবে বাস্তবায়ন করা যায় সেবিষয়ে আলোচনা হয় অধিবেশনে।

আর এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিরা কি ভূমিকা পালন করতে পারে সে বিষয়গুলোও পরবর্তী আলোচনায় নির্ধারিত হবে বলে জানিয়েছেন ইন্টারপার্লামেন্টরী ইউনিয়নের চেয়ারপার্সন সাবের হোসেন চৌধুরী।

দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়গুলো গুরুত্ব পাবে সম্মেলনে তৃতীয় অধিবেশন সোমবারের আলোচনায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ