দায়িত্ব ফিরে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আবারো বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার বেলা ১১টায় নগর ভবনে গিয়ে মেয়রের দায়িত্বগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী আর এর ৩ ঘণ্টা পরেই দুপুর ২টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত একটি চিঠি সিটি করপোরেশনে আসে।
এবার সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার মামলায় চার্জশীটভুক্ত আসামি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলকুলকেও স্বপদে ফিরিয়ে আনার কয়ক ঘণ্টার মধ্যেই তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় এ বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: