জাতীয়

জঙ্গি দমনে দক্ষতার পরিচয় দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে দক্ষতার পরিচয় দিচ্ছে— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আত্নঘাতি হামলায় ব্যবহৃত হচ্ছে দেশীয় অস্ত্র।

রোববার রাজধানীর পুলিশ স্টাফ কলেজে ট্রান্স ন্যাশনাল ক্রাইম শীর্ষক আন্তজার্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সদস্যদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা জঙ্গি দমনে আরো কার্যকর ভূমিকা পালন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, জঙ্গিদের আস্তানায় যেসব অস্ত্র পাওয়া যাচ্ছে এবং আত্নঘাতি কর্মকান্ডে যেসব অস্ত্র ব্যবহার করছে জঙ্গিরা সেগুলো দেশীয় অস্ত্র।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জঙ্গি পুলিশ প্রধান একেএম শহীদুল হক বলেন, আস্তানায় অভিযানের সময় জঙ্গিদের জীবিত ধরার ওপর গুরুত্ব দেয়া হয় কিন্তু জঙ্গিরদের আত্নঘাতি কৌশলের কারণে তা সফল হচ্ছে না।

তিনি আরো বলেন, অভিযানের সময় জঙ্গিদের জীবিত ধরার ওপর গুরুত্ব দিলেও আইশৃংখলা বাহিনী তাতে সফল হচ্ছে না জঙ্গিদের আত্মঘাতি কৌশলের কারণে তাই গুরুত্বপূর্ণ তথ্য লুকাতে ধরা পড়ার আগেই জঙ্গিরা আত্নঘাতি হচ্ছে।

এদিকে, সার্কভুক্ত দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর অংশ গ্রহণে ঢাকায় শুরু হয়েছে ট্রান্স ন্যাশনাল ক্রাইম শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ। আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি।

এতে বাংলাদেশ মালদ্বীপ, ভারত, ভুটান এবং শ্রীলঙ্কার পুলিশ সুপার পদ মর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। দুই সপ্তাহের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ