জাতীয়

দিল্লি ফিরে গেছেন ভারতীয় সেনাপ্রধান

বিপিন রাওয়াত
বিপিন রাওয়াত

তিন দিনের সফর শেষে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত দিল্লি ফিরে গেছেন। রোববার বিকেল ৫টার দিকে বিমান বাহিনীর কুর্মিটোলা বঙ্গবন্ধু ঘাঁটি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিকেল ৪টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ভারতের সেনাপ্রধান। সকালে ১০টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গেও সাক্ষাত করেন।

শুক্রবার ৩ দিনের সফরে ঢাকা আসেন ভারতের সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ